ঢাকাThursday , 3 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসে মিলল সাড়ে ১০ কোটি টাকার এলএসডি

Link Copied!

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় এলএসডি মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। বুধবার (২ অক্টোবর) মিরপুর উপজেলার অন্তর্গত গোবিন্দপুর হাইওয়ে রোড এলাকায় বাসে তল্লাশি চালিয়ে এ মাদক জব্দ করা হয়। জব্দ মাদকের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, গোপন তথ্য ছিল বুধবার বেলা আড়াইটার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে এলএসডির চালান রাজশাহী আসছে। এর পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল মিরপুরের গোবিন্দপুর হাইওয়ে রোডের ওপর অবস্থান নেয়। বাসটি সেখানে বিজিবির টহলদল সেটি থামিয়ে তল্লাশি করে। এ সময় ৫০ এমএলের ২০ বোতল ভারতীয় এলএসডি পাওয়া যায়। এর আনুমানিক বাজারমূল্য দশ কোটি চল্লিশ লাখ টাকা। তবে এই বিপুল অংকের মাদক জব্দের ঘটনায় কেউ আটক হয়েছে কিনা সে বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত এলএসডির ব্যাপারে বিধি অনুযায়ী মিরপুর থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।