ঢাকাWednesday , 2 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের সাথে নিয়ে সমৃদ্ধ সাতক্ষীরা গড়তে চাই-নবাগত সাতক্ষীরা পুলিশ সুপার

Link Copied!

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুনীরুল ইসলাম বলেছেন, আমি সাংবাদিক বন্ধুদের সাথে নিয়ে সমৃদ্ধ সাতক্ষীরা গড়তে চাই। আমরা চাচ্ছি চাঁদাবাজ, দখলদার মুক্ত সাতক্ষীরা গড়ে তোলার জন্য। আমি যোগদান করার পর আমার সহকর্মীদের বলে দিয়েছি সকলে ভাল ব্যবহার করতে। পুলিশ মানবিক ও জনবান্ধব হবে। যদি কেউ ঘুষ গ্রহণ করে তাকে চাকরি ছেড়ে চলে যেতে হবে। যারা চাঁদাবাজ আছে তাদের গ্রেফতার করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। এ কাজে সকলে যদি আমাদের সহযোগিতা করে তাহলে কোন সমস্যাই আর থাকবে না। গত ৫ আগস্টে একটি সরকারের বিদায় হয়েছে। পুলিশ বাহিনীর ৪৪ জনকে হত্যা করা হয়েছে কয়েক হাজার পুলিশ আহত হয়েছে। তার নিজেকে আতঙ্কিত মনে করে। আমরা যদি বৈষম্য দূর করতে চাই তাহলে আপনার আমার সকলের প্রয়োজন। বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে মিট দ্য প্রেসে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। তিনি আরো বলেন, পুলিশের মনোবল বৃদ্ধি করে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে। ইতিমধ্যে সাতক্ষীরায় কিছুটা হলেও আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। সাতক্ষীরা সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে জেলার ভিতরে মাদক প্রবেশ করে। এ কারণে আমারা সচেষ্ট রয়েছি। ইতিমধ্য আমাদের ডিবি চোরাই মটর সাইকেল উদ্ধারসহ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে। মাদকের ব্যাপারে আমরা কাউকে ছাড় দেব না। যে কোন ধরনের চাঁদাবাদ, মানব পাচারকারী, অবৈধ দখলদার তাদের কোন ছাড় দেওয়া হবেন। যারা সাইবার অপরাধ করে তাদের বিরুদ্ধে আমাদের মনিটরিং চালু করছি। এখানে যেন কোন মানুষ কোন প্রকার সাইবার বুলিংয়ের শিকার না হয় আমরা সেইগুলো গুরুত্ব দিয়ে দেখছি। সামনে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হতে চলেছে আমরা প্রতিটি পূজামন্ডবে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে দেখছি। দুর্গোৎসব চলাকালীন কোন ব্যক্তি যদি অপরাধ করে আমরা তাকে ছেড়ে দিব না। কোন নিরিহ মানুষ যাতে অহেতুক পুলিশের হয়রানির শিকার না হন আমরা সেটা প্রতিরোধের চেষ্টা করছি। এছাড়া জেলায় যানজট নিরসনে জেলা পুলিশের টিম সব সময় কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, আমিনুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারি, সাংবাদিক আবুল কাশেম, মশিউর রহমান ফিরোজ, আকতারুজ্জামান বাচ্চু, মনিরুল ইসলাম মনি, গোলাম সরোয়ার, আবু সাইদ, আসাদুজ্জামান মধু প্রমূখ।