ঢাকাWednesday , 2 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় একাধিক মামলায় আ’লীগ নেতাসহ ৭ আসামি গ্রেফতার

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একাধিক মামলায় আওয়ামী লীগ নেতাসহ ৭ আসামিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সমস্ত আসামিদের আটক করা হয়। আসামিরা হলেন- উপজেলার বড়হর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ আজিজ সরকার (৫৬), বড়হর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু (৪০), বড়হর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান (৫০), মোঃ আলাউদ্দিন (৪২), আওয়ামী লীগ নেতা মোঃ লেলিন খোরশেদ মামুন (৪৮)। এছাড়াও পৌর শহরের ঝিকিড়া মহল্লার নজু মিয়ার ছেলে রুবেল (৪০) ও উপজেলার বড়ঘোনা গ্রামের সোমেজুলের ছেলে মঞ্জুরুল ইসলাম(৪৩) আদালতের ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি নিয়মিত মামলার ৫ আসামি ও আদালতের ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।