ঢাকাWednesday , 2 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। বুধবার সকালে পোগলদিঘা ইউনিয়নের চর-পোগলদিঘা গ্রামের সাইফুল ইসলাম ডিলারের ঘর থেকে এই চাল বিক্রির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী সরকার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার প্রমুখ। জানা যায়, সরিষাবাড়ী খাদ্য গুদাম থেকে প্রতিটি কার্ডধারীর জন্য ৩০ কেজি চালের বস্তা দেওয়া হয়। বুধবার চাল বিক্রির উদ্বোবন করে সপ্তাহে ৩ দিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চাল বিক্রি করা হবে। ৫১৮ জন উপকারভোগী ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন।