ঢাকাWednesday , 2 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি মৃত্যু

Link Copied!

জয়পুরহাটের ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর ) সকালে সদর উপজেলার সাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। যে ব্যক্তি মারা গেছেন, তিনি এই এলাকার না। তাই তাকে কেউ চিনতে পারছেন না। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।