ঢাকাSunday , 29 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়দের সাথে বিএনপির মতবিনিময়

Link Copied!

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়দের সাথে টাঙ্গাইলে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক ফরহাদ ইকবাল, শ্রী শ্রী কালিবাড়ি টাঙ্গাইলের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু প্রমুখ। এ সময় বিএনপির নেতৃবৃন্দ বলেন, জেলায় ১২ টি উপজেলায় প্রায় ১২শ’ পুজামন্ডপ হবে। এই পূজামণ্ডপে জেলা বিএনপির মাধ্যমে পৌর ও উপজেলা বিএনপি থেকে ইউনিয়ন পর্যায়ে যতগুলো মন্ডপ থাকবে সবগুলোতে বিএনপির সেচ্ছাসেবক টিম থাকবে। সেই টিম আপনাদের সাথে সমন্বয় করে নিরাপত্তার ব্যবস্থা করবে। যদি কোথাও কোন সমস্যা হয় তাহলে জেলা বিএনপি তাৎক্ষনিক সেটি পদক্ষেপ নিবে। এ সময় জেলা বিএনপির অন্যন্য নেতাকর্মী ও পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।