ঢাকাSunday , 29 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো
September 29, 2024 8:57 pm
Link Copied!

বার্ষিক সীরাতুন্নবি (স.) ২০২৪ পালন উপলক্ষ্যে কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম। বার্ষিক সীরাতুন্নবী (স.) পালনে রবিবার বেলা ১১টায় খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোজিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য ও কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান এবং প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক আশিকুজ্জামান শেখ। স্বাগত বক্তৃতা করেন কলেজের সহকারী অধ্যাপক জি এম মকবুল উর রহমান ও সঞ্চালনা করেন জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসিমা আক্তার। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে প্রধান নির্বাহী কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্বিরাত, হামদ-নাত, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।