ঢাকাSaturday , 28 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নৌবাহিনীর অভিযানে চট্টগ্রামের সন্দ্বীপে মাদক ও অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

Link Copied!

অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের অংশ হিসেবে শনিবার (২৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নস্থ ৯ নং ওয়ার্ডে চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুলের আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট, সন্দ্বীপ। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে ছেনি বাবুল পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার সহযোগী সোহাগকে মাদক ও ২টি পাইরোটেকনিকসহ আটক করা হয়। পরবর্তীতে আটকৃক সোহাগের দেয়া তথ্যের ভিত্তিতে মো. মিল্লাদ এবং মামুন নামে ২ সন্ত্রাসীকে ১টি রিভলবারসহ আটক করা হয়। চিহ্নিত মাদক ব্যবসায়ী ছেনি বাবুল ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ সন্দ্বীপের বিভিন্নস্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। ছেনি বাবুলের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক ৩ সন্ত্রাসীকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।