ঢাকাSaturday , 28 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সা: কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল

Link Copied!

বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ভারতীয় পুরোহিত রামগিরি ও বিজেপি নেতা নীতেশ রানের সমর্থনের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) টাঙ্গাইল শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলার সমন্বয়ক, মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারন ছাত্ররা। পরে পৌরউদানে এসে সমাবেশ করে তারা। এ সময় তারা বলেন, ‘রাসুল সা: আমাদের আদর্শ। তাই তাকে অবমাননা আমরা কিছুতেই মানবোনা, মেনে নিতে পারি না। মানবতার শ্রেষ্ট মহামানব হযরত মোহাম্মদকে (সা:) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়েছে। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্র্র্র্র্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।’ প্রয়োজনে মুম্বাইয়ের উদ্যেশে লংমারচ করবে বলে হুশিয়ারীদেন শিক্ষার্থীরা।