ঢাকাSaturday , 28 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাঃ কামাল হোসেন মুফতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Link Copied!

প্রধান উপদেষ্টার কাছে বিচারের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মেসার্স সি আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম কে রতন। মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সাবেক কর্মকর্তা ডাক্তার কামাল হোসেন মুফতীর বিরুদ্ধে শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ঃ০০ টায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অবৈধ সম্পদ উপার্জন, প্রতারণা ও অর্থসাতকারী ডাক্তার কামাল হোসেন মুফতির বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে ঔষধ ও প্রয়োজনীয় মালামাল সরবরাহের লক্ষ্যে দরপত্রে অংশগ্রহণ করে দুটি পে-অর্ডার কর্তৃপক্ষের অনুকূলে প্রদান করে। সে সময় দায়িত্বে থাকা ডাক্তার কামাল হোসেন মুফতি দরপত্র গ্রহণ করে নাই । বারবার আবেদন করা হলেও অদ্য পর্যন্ত পে- অর্ডার দুটি ফেরত দেয় নাই। করোণাকালীন সময়ে হাসান এম্বুলেন্স সার্ভিস নামক একটি প্রতিষ্ঠান খুলে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। তাছাড়া হয়রানি করার জন্য একজন মহিলা দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। হাসপাতালের স্টোর কিপার অঞ্জলি রানীর স্বাক্ষর জাল করে ভুয়া রেজিস্টারের মাধ্যমে ঔষধের স্টক তৈরি করেন। তদন্ত করে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ৩ কোটি ১৭ লক্ষ টাকার অডিট আপত্তি দেয়। তাছাড়া মোড়লগঞ্জে কাগজপত্র বিহীন একটি ক্লিনিক খুলে প্রতিনিয়ত রোগীদের সাথে প্রতারণা করে যাচ্ছে। নামে বেনামে অনেক অবৈধ সম্পদ রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অডিট আপত্তির তদন্ত চলিতেছে। জীবন বাঁচানো ঔষধ আত্মসাৎকারী প্রতারক দুর্নীতিবাজ ডাক্তার কামাল হোসেন মুফতির বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী এম কে রতন।