ঢাকাSaturday , 28 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোড়েলগঞ্জে যুবদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার হোগলা পাশা ইউনিয়নের বৌলপুর সম্মিলনী উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহসান টিটো। সভাপতিত্ব করেন হোগলা পাশা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শেখ ফারুক হোসেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আজিম।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের মাহবুবুর রহমান, বাবুল মোল্লা, আলাউদ্দিন সিকদার, মনিরুজ্জামান মনির, আব্দুর রাজ্জাক রাজ, শাহনেওয়াজ রুবেল, জাকারিয়া ফরাজী, ইকবাল মোল্লা, জাকির শিকদার, মাসুম ফরাজী, চান খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।