ঢাকাSaturday , 28 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌথবাহিনীর অভিযানে মাদকসহ জামাই-শাশুড়ি আটক

Link Copied!

চুয়াডাঙ্গার দর্শনায় ২৮০ বোতল ফেন্সিডিলসহ শাশুড়ি চায়না খাতুন (৩৭) এবং জামাই রাজা মিয়াকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে ফেন্সিডিলসহ আটক করে যৌথবাহিনী। আটককৃত চায়না খাতুন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার মাদক ব্যবসায়ী আরিফের স্ত্রী এবং রাজা মিয়া ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম (কারিনচা) এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। অভিযান সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান ও বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা মোহাম্মদপুর এলাকার আরিফের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঐ বাড়ি থেকে ২৮০ বোতল আমদনী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ চায়না খাতুন এবং তার জামাই রাজা মিয়াকে আটক করা হয়। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানান, জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।