ঢাকাThursday , 26 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলা বিএনপি নেতা মাহবুবুর রহমানকে অর্থদণ্ড

খুলনা ব্যুরো
September 26, 2024 10:10 pm
Link Copied!

বাগেরহাটের মোংলা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিককে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সরকারী ও অন্যের জমি জবরদখলে রাখার অভিযোগে তাকে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম জানান, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার বাসিন্দা তারেকের জায়গা দীর্ঘ ৮ বছর ধরে জোরপূর্বক দখল করে রাখেন মাহবুবুর রহমান মানিক।এছাড়া সরকারি জমিও দখল করে রাখেন তিনি। তাই সরকারি কাজে বাঁধা, সরকারি কর্মচারিকে হুমকি ও অন্যের জমি অবৈধভাবে নিজ দখলে রাখার দায়ে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। বুধবার রাতে ভূমি অপরাধ, প্রতিকার ও প্রতিরোধ আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয় বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিককে। তিনি আরো বলেন, প্রথমে তারেকের জায়গায় ভাড়া থাকতেন মানিক। পরে জালজালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সেই জায়গা নিজ দখলে নেন মানিক। সেই সাথে মানিক সরকারি জমিও জবরদখল করে রেখেছিলেন। তবে নাম প্রকাশ না করা শর্তে বিএনপির একাধিক নেতা বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপি নেতা মানিক ও তার ভাইরা অন্যের জমি দখল, জাহাজের চোরা চালান সিন্ডিকেটসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন।তার নানা অপরাধের কারণে এর আগেও বিএনপি থেকে বেশ কয়েকবার বহিস্কার হয়েছিলেন।