ঢাকাThursday , 26 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দৌলতখানে জনসেবা যুব সংগঠনের ব্যানারে মানববন্ধন

Link Copied!

ভোলার দৌলতখানে জনসেবা যুব সংগঠন বাংলাদেশ এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দৌলতখান মধ্য বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে দৌলতখান মধ্য বাজারে রাজিব সুপার মার্কেটের সামনে ভোলার গ্যাস দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে অবিলম্বে দৌলতখানসহ ভোলা জেলায় শিল্প কারখানা আবাসিক ও বানিজ্যিক সংযোগ, ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন এবং ভোলার প্রতিটি হাসপাতালে উন্নত চিকিৎসাসহ রোগী এবং ডোনারের যথার্থ মূল্যায়ন চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন বক্তব্য প্রদান করেন দৌলতখান আবু আব্দুল্লাহ কলেজের প্রাক্তন প্রভাষক গজনবী, জনসেবা ব্লাড ফাউন্ডেশন দৌলতখান শাখার উপদেষ্টা মাওলানা ইকবাল মাহমুদ, উপদেষ্টা আবু রায়হান, সভাপতি ইমাম হোসাইন, সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম, সম্পাদক আলি আজগর জিহাদ, অর্থ সম্পাদক মিজানুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক সাকিব, এরিয়া টিম লিডার জোবায়ের, তানজিল এবং রবিউল আলম।