ঢাকাThursday , 26 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত

Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মেরাজ মন্ডল (২০) নামের একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩জন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাড়কোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেরাজ পারকোলা গ্রামের বরকত মন্ডলের ছেলে ও শাহজাদপুর ট্রাভেলসের বাস চালকের সহকারী ছিলেন। স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ থেকে আসা ট্রাকটি পাড়কোলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেরাজ মন্ডল মারা যায়। এ সময় আরও ৩জন আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।শাহজাদপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আর আহত ৩জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।