সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে ‘ইন এইড টুসিভিল পাওয়ার’এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকা সমূহে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আসছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ) দিঘলিয়া উপজেলারপূর্ব কাটালিপাড়া সেনহাটি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানিয়েছে, অভিযানের খবর পেয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোজাফফর আলী পালিয়ে যায়। গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে তার বাড়ি এবং তৎসংলগ্ন কলাবাগান এলাকায় তল্লাশী চালিয়ে ২টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত যৌথ অভিযানে নৌবাহিনীর সাথে র্যাব ও পুলিশ সদস্যরা অংশ গ্রহণ করে।

