বাগেরহাটের মোল্লাহাট লায়লা আজাদ কলেজের এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। কলেজের সভাপতি মনোনীত করা হয়েছে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শিকদার হারুন আল রশিদ। শিকদার হারুন আল রশিদ লায়লা আজাদ কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, মোল্লাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান, সাবেক ভাইস- চেয়ারম্যান সর্দার মেজবাহ উদ্দিন, যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম, বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম, খলিলুর রহমান ডিগ্রী কলেজ ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম হাসান, উপজেলা ছাএদলের যুগ্ম আহ্বায়ক রাজু চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লা, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাএদল নেতা মিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

