ঢাকাThursday , 26 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে সাংবাদিক সোহেল রানা উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা

Link Copied!

কুড়িগ্রাম জেলায় রাজারহাট উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রানাকে (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজারহাট উপজেলা যুবদলের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুসের নেতৃত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মাইরধোর ও লাঞ্ছিত করে। বুধবার (২৫ সেপ্টেম্বর) হেনস্তার শিকার সাংবাদিক সোহেল রানার দেওয়া এক বার্তায় অভিযোগ করে বলেন, রাজারহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পালাতক নয় এই বিষয়ে তার ব্যবহৃত ফেসবুক আইডিতে পোস্ট করেন পোস্ট করার কয়েক মিনিট পরে তাকে ডেকে নিয়ে গিয়ে স্টেশন রোড রাজ্জাকের চায়ের দোকানে এসে বলে আজ তোকে খেয়ে ফেলবো। ভুক্তভোগী সাংবাদিক সোহেল রানা বলেন, তখন আমি বলি ভাই আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আপনি মামলা করেন, মারবেন কেনো? এই কথা শেষ না করতেই টেনেহিচড়ে চায়ের দোকানে এতোপাতাড়ি কিলঘুষি দিতে শুরু করে আবুল কালাম। তারা বলে তুই আজ থেকে আর সাংবাদিকতা করবি না। তোর কিসের যোগ্যতা বলে আমার ফেসবুক আইডি থেকে পোস্টটি রিমুভ করে দেয়।পরবর্তীতে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে এর প্রমাণ চাইলে কেউ দিতে পারেনি। তখন স্থানীয় কয়েকজন বড় ভাইয়ের নিরাপত্তায় আমাকে চায়ের দোকান থেকে বের করে নিয়ে যায়। আমার ওপর হামলা এবং অপমান – অপদস্তের দৃষ্টান্তমূলক বিচার চাই।