ঢাকাThursday , 26 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Link Copied!

ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় এলাকায় গার্মেন্টস কর্মী বহনকারী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় গার্মেন্টস কর্মীবাহী একটি মিনিবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের ডান পাশের অংশ দুমড়েমুচড়ে যায় ও নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে গেছে। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করা হয়। নিহতরা হলেন- গার্মেন্টসকর্মী তেওতা গ্রামের ইকবালের স্ত্রী বিথী আক্তার (৩৮), ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী কলি বেগম (৩২) ও সমেসঘর গ্রামের সাব্বিরের স্ত্রী সাবিনা আক্তর (২৫) । গুরুতর আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় কয়েকজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।