নড়াইলে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা, শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে র্যালি স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদ চত্বর থেকে একটি মৌনর্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) এম এম আরাফাত হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করে ।এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক পরিবারের পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল বিশ্বাস, শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক আব্দুর রশিদ, রবীন্দ্র নাথ মন্ডল, কে এম আফসার উদ্দিন, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রত্যেক উপজেলায় একটি করে মাধ্যমিক স্কুলকে জাতীয়করণ করে বাংলাদেশের শিক্ষার গুণগতমান বৃদ্ধি সম্ভব নয়। তাই বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। শিক্ষা সংস্কার কমিশন দ্রুতই গঠন করতে হবে। যদি জাতীয়করণ না করা হয় তাহলে শিক্ষক সমাজ শুধুই মানববন্ধন ও স্মারকলিপির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জাতীয় স্বার্থে সারা বাংলাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

