বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ১৩ নং নিশানবাড়ীয়া ইউনিয়নের জামিরতলা গ্রামের মরহুম কালাম সরদারের ছেলে সেকান্দার আলী সরদার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে রোববার ২২ সেপ্টেম্বর নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫২ বছর। মরহুম সেকান্দার আলী সরদার স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে যান। ঐ দিন রাতেই মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেন দৈনিক পাঞ্জেরী’র নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক আমার জন্মভূমির ভারপ্রাপ্ত সম্পাদক তালুকদার রুমী। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

