ঢাকাSaturday , 21 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়া খুব সুস্থ নন: মির্জা ফখরুল ইসলাম

Link Copied!

বাসায় ফিরলেও বেগম খালেদা জিয়া খুব সুস্থ নন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গুলশানে চেয়ারপারসনের কার্যরালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া খুব সুস্থ না। গতকাল (শুক্রবার) উনার ট্যাম্পারেচার ছিলো। উন্নত চিকিৎসায় কবে বিদেশে নেয়া হবে এরকম প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, উনাকে ডাক্তাররা এখন পর্যন্ত ফিট টু ফ্লাইং …এটা মনে করছেন না। সে জন্য বিদেশে যেতে উনার বিলম্বটা হচ্ছে। এভারকেয়ার হাসপাতালে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া। তার মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও চিকিৎসকদের নিবিড পর্যবেক্ষনে থাকবেন বাসায়। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। গত ১২ সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন লিভার, সিরোসিস, ‍হৃদরোগ, ফুসফুস ও কিডন জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।