ঢাকাWednesday , 11 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

Link Copied!

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ও বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ-আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। এর আগে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। জাহিদ হোসেন জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত এবং বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ-আন্দোলনে নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে আগামী ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হবে। ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের স্থান এখনও নির্ধারিত হয়নি। তবে নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে- এই দুটি স্থানের যেকোনো একটিতে এই সমাবেশের আয়োজন করা হবে বলেও জানান তিনি। এ ছাড়া গণতন্ত্র দিবস উপলক্ষ্যে ১৫ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে ‘গণতন্ত্রের’ র‌্যালি অনুষ্ঠিত হবে বলেও জানান ডা. জাহিদ।