ঢাকাSunday , 1 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর্মক্ষেত্রের প্রথম দিনগুলো…

Link Copied!

office1লাইফস্টাইল ডেস্ক : মনের মতো একটা চাকরি পাওয়া শিক্ষিত বেকারদের জন্য কঠিন সাধনার ব্যাপার। অনেক পরিশ্রমের পর পাওয়া চাকরির প্রথম দিনই যেন নিজের জন্য অর্থবহ হয়। নিজের সম্পর্কে কারো মনে নেতিবাচক ধারণা না জন্মে তার চেষ্টা থাকে প্রথম থেকেই। তাই কর্মক্ষেত্রের প্রথম দিকের দিনগুলোতে কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
সঠিক সময়ে অফিস
চাকরির প্রথম দিন থেকেই চেষ্টা করতে হবে সঠিক সময়ে অফিসে পৌঁছানোর। প্রথম দিকে দেরি করে, পরে সঠিক সময়ে অফিস আসলেও আপনার সম্পর্কে সবার একটা নেতিবাচক ধারনা থাকবে। তাই সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথম দিন অফিসে যাওয়ার আগে রাস্তার দূরত্ব, পরিবহন সম্পর্কে ধারনা নিয়ে রাখুন।
পোশাকে ভদ্রতা
যদি কর্মক্ষেত্রের নির্ধারিত কোন পোশাক থাকে তবে তাই পরতে হবে। নির্ধারিত পোশাক না থাকলে যথা সম্ভব শালীন এবং দৃষ্টি নন্দন পোশাক পরে যেতে হবে। যাতে সবাই আপনার প্রতি প্রথম দর্শনেই একটা ভালো ধারণা করতে পারে।
আত্মবিশ্বাস
অফিসের প্রথম দিনে অনেকে খুব ভীতু হয়ে পড়েন। খুব ভালো কাজ জানলেও ভয়ের কারণে কাজে ভুল হয়ে যায়। তাই আত্মবিশ্বাসী হওয়াটা খুব জরুরি। যে কাজটি করতে হবে তা যেন খুব সাহসের সঙ্গে হয়। আপনার নতুন সহকর্মীরাও অনেকে সাহায্য করতে উৎসাহী হবে।
নোট রাখুন
প্রথম দিন থেকেই নিজের কাজে নোট রাখুন। কোনো কাজ বুঝতে সমস্যা হলে ভালো করে জিজ্ঞেস করে নোট করুন। যাতে কাজ করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়। কাজের সঙ্গে লিখে রাখতে পারেন সহকর্মীদের নাম। কয়েকবার চোখ বুলালে কাজ এবং নামের সঙ্গে আপনি পরিচিত হয়ে যাবেন সহজেই।