ঢাকাSunday , 1 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দূর করুন রান্নাঘরের স্থায়ী কটু গন্ধ

Link Copied!

sink-2লাইফস্টাইল ডেস্ক : রান্নাঘরের কোথাও কোনো ময়লা আবর্জনা নেই, ময়লার ঝুড়ি রেখেছেন বাইরে, থালা বাসনও পরিষ্কার আছে। সবকিছু পরিষ্কার থাকার পরেও রান্নাঘরের স্থায়ী কটু গন্ধ দূর করা সম্ভব হচ্ছে না। একটা বাজে গন্ধে ভারি হয়ে আছে আপনার রান্নাঘর। এয়ারফ্রেশ ব্যবহার করেও যেন কিছুতে কিছু হচ্ছে না। বেশিরভাগ সময় দেখা যায় রহস্যময় এই দুর্গন্ধ আসে সিঙ্কের পাইপ থেকে। পাইপ দিয়ে ময়লাযুক্ত পানি বের হওয়ার সময় কিছু খাবারের উচ্ছিষ্ট সেখানে আটকে যায়। এতে জন্মানো ব্যাকটেরিয়া দুর্গন্ধ তৈরি করে।
রান্নাঘরের দুর্গন্ধ দূর করতে সিঙ্কের পাইপ নিয়মিত পরিষ্কার করা জরুরি। সেজন্য অনুসরণ করতে পারেন কিছু কৌশল।
* বেকিং সোডা গোলানো এক কাপ গরম পানি অথবা এক কাপ সাদা ভিনেগার পাইপের মুখে ঢেলে দিন। ব্যাকটেরিয়া মরে দূর হবে কটু গন্ধ।
* এক কেতলি পানি গরম করে নিন। এবার এই পানি ঢেলে দিন পাইপের মুখে। পাইপ প্লাস্টিকের হলে হালকা গরম পানি ব্যবহার করতে পারেন।
* লেবুর খোসা কুচি করে পাইপের ভেতরে ছেড়ে দিলে দুর্গন্ধের বদলে সুগন্ধ পাবেন।