ঢাকাSunday , 1 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জ্ঞানপাপী সুশীলরা সুকৌশলে সন্ত্রাস সমর্থন করছে

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘হরতাল অবরোধের নামে বিএনপি জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা আন্দোলনের নামে পেট্রোল বোমা মারছে। আর সুশীল সমাজের নামে এক শ্রেণির জ্ঞানপাপী সুকৌশলে তাদেরকে সমর্থন করছে।’
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আয়োজিত ‘অবৈধ হরতাল অবরোধের প্রতিবাদে’ এক সমাবেশে তিনি এ কথা বলেন।
কামরুল বলেন, ‘মাহমুদুর রহমান মান্নার ফোনালাপের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি তারা (সুশীলরা) নিরপেক্ষ নয়।  তারা সব সময় এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছে। আবার দেশ প্রেমিক সেনাবাহিনীকে উস্কে দেয়ারও চেষ্টা চালাচ্ছে।’
বিদেশী বন্ধুরা যতই সংলাপের কথা বলুক না কেন সন্ত্রাসীদের সঙ্গে কোন আলোচনা সংলাপ সমঝোতা হবে না বলেও জানিয়ে দেন আওয়ামী লীগের এই নেতা।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যারা সংলাপের কথা বলেন তারা মূলত: জঙ্গিদের সমর্থন করেন। আমেরিকা যেমন টুইন টাওয়ার হামলাকারী লাদেনের সঙ্গে সংলাপ বা সমঝোতা করেনি, আইএসের সঙ্গে সংলাপ করেনি, তেমনি আমরাও এই জঙ্গি সন্ত্রাসীদের সঙ্গে সমঝোতা করবো না।’
সংগঠনের সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহাসচিব নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।