ঢাকাWednesday , 21 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করলেন মাউশির ডিজি নেহাল আহমেদ

Link Copied!

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদ পদত্যাগ করেছেন। ‌তিনি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন। বুধবার সকালে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। নেহাল আহমেদ নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবারের মধ্যে অধ্যাপক নেহাল আহমেদকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। নেহাল আহমেদ প্রায় দুই বছর নিয়মিত ডিজি থাকার পর গত ১৩ এপ্রিল তাঁর চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হয়। পরে আরও এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি।