ঢাকাTuesday , 20 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল পদত্যাগ করতে পারেন নাজমুল হাসান পাপন

Link Copied!

গত কদিনই ধরেই শোনা যাচ্ছে পদত্যাগ করবেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই বলেনি বিসিবি বা পাপন। তবে এ ব্যাপারে বুধবার (২১ আগস্ট) বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন পাপন। জমা দিতে পারেন পদত্যাগপত্র। শোনা যাচ্ছে, এ সভাতেই নতুন সভাপতি হিসেবে কারও নাম ঘোষণা করা হতে পারে। বিসিবির নতুন সভাপতি হতে পারেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। শোনা যাচ্ছে বিসিবিতে বেশ কিছু জায়গায় পরিবর্তন আসতে যাচ্ছে। যেই পরিবর্তন শুরু হয়েছে এরইমধ্যে। সোমবার পদত্যাগ করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এনএসসির মনোনীত কাউন্সিলর ছিলেন তিনি। আরেক কাউন্সিলর আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছিল। তবে তিনি, নিজে পদত্যাগ না করে তার ব্যাপারে এনএসসিকেই সিদ্ধান্ত জানাতে বলেছেন। জালাল ইউনুসের শূন্য পদেই হয়তো ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হবে। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হবে। সেই নির্বাচনে ফারুক সভাপতি নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। এই প্রক্রিয়ায় যাওয়ার আগে অবশ্য নাজমুলকে পদত্যাগ করতে হবে। ধারণা করা হচ্ছে, আগামীকালের সভায়ই হয়তো তার পদত্যাগপত্র পাওয়া যাবে। তবে সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত বিসিবিতে তিনি পদত্যাগপত্র দেননি। অন্য কোথাও দিয়েছেন কি না, সেটিও জানা যায়নি।