ঢাকাSaturday , 17 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আঙুলে চোট পেয়েছেন মুশফিকও, ফিরতে চান প্রথম টেস্টেই

Link Copied!

পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকির চোটে পড়েন মাহমুদুল হাসান জয়। একই ম্যাচ চলাকালীন অনুশীলনে আঙুলে আঘাত পান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দুজনেরই এই ম্যাচ শেষে পাকিস্তানে থাকা জাতীয় দলে যোগ দেওয়ার কথা ছিল। তবে ৩ সপ্তাহের জন্য ছিটকে গেছেন মাহমুদুল। ফলে আসন্ন দুই ম্যাচের সিরিজটি খেলতে পারবেন না তিনি। মুশফিক অবশ্য স্বস্তির খবর দিয়েছেন। ২১ আগস্ট রাওয়ালপিন্ডি টেস্টের আগেই সুস্থ হয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। প্রথম ইনিংসে পাঁচে নেমে ২৭ বলে ১৪ রান করে আউট হন মুশফিক। দ্বিতীয় ইনিংসে আর নামাই হয়নি তার। শনিবার গণমাধ্যমে পাঠানো ভিডিওতে না নামার কারণ জানালেন তিনি, ‘আঙুলে ব্যথার কারণে ব্যাট করিনি। নেটে ব্যাট করার সময় চোট পেয়েছিলাম। আশা করছি দ্রুত সেরে উঠে প্রথম টেস্ট খেলব।’
মুশফিক বলেন, ‘(পাকিস্তানে) এখন পর্যন্ত সব কিছু দারুণ। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও কিছুটা বাধ সেধেছে। আমার মতে, পাকিস্তান শাহিনস অনেক ভালো খেলেছে। বিশেষ করে উমার ভাই অসাধারণ খেলেছেন। বোলারাও নাসিম ভাই, মোহাম্মদ আলি, মীর হামজাও বিভিন্ন ধাপে ভালো বোলিং করেছেন। আমাদের ‘এ’ দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে। আমি নিশ্চিত তারা এখন থেকে অনেক শিখতে পেরেছে।’
এই ম্যাচ নিয়ে মুশফিক বলেন, ‘কয়েক দিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। তো এটিও আদর্শ নয়। তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংসে আমাদের পক্ষে ছিল না।’