ঢাকাThursday , 15 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি নুরের

Link Copied!

ছাত্র-জনতার হত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার রাজধানীতে গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি জানান। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, কাকরাইল হয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে গিয়ে শেষ হয়।
নুরুল হক নুর বলেন, ছাত্র-জনতার উপর আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিলো, এই গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। হামলাকারীদের পরিচয় চিহ্নিত করে সব অপরাধীদের বিচার করতে হবে। ছাত্রলীগ, যুবলীগ ছাত্র-জনতার উপর নৃশংস যে হত্যা চালিয়েছে, তারজন্য বিশ্বের কাছে এই সন্ত্রাসী সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি তুলতে হবে। আওয়ামী লীগের কোন অপরাধী ছাড় পাবে না। ইতোমধ্যে অনেকেই ধরা পড়েছে, আরও অনেকেই ধরা খাবে। একজনও ছাড় পাবে না।
তিনি বলেন, সুবিধাবাদী দল জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে।
এই দালাল পার্টি সব সময় জনগণের বিপক্ষে গিয়ে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়েছে। এই জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। এই ভাইরাস পার্টি যেন দেশের আগামীতে রাষ্ট্রের কোন আলাপ-আলোচনায় অংশগ্রহণ করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। এই দালালদের কোন ঠাঁই নাই।
নুর বলেন, দেশে ইতোমধ্যে নব্য দখলদারের দেখা মিলেছে মানুষের বাড়িঘর দখল করছে,ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে,এক সাইনবোর্ড নামিয়ে আরেক সাইনবোর্ড লাগাচ্ছে, এই দখলদারিত্বের জন্য তো ছাত্র জনতা জীবন দেই না। আমরা স্পষ্ট করে বলি এসব চাঁদাবাজি চলবে না, এসব কিছু জনগণ মেনে নিবে না।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন দলের মো. রাশেদ খাঁন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, জসিম উদ্দিন আকাশ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, আইন সম্পাদক এডভোকেট শওকত প্রমুখ।