ঢাকাThursday , 15 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা

Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারে আরও পাঁচ উপদেষ্টা যুক্ত হচ্ছেন। আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে। তবে তাদের পরিচয় সম্পর্কিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ই আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এই সরকারে প্রধান উপদেষ্টাসহ এখন পর্যন্ত ১৭ জন উপদেষ্টা শপথ নিয়েছেন।