ঢাকাThursday , 15 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪ দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা

Link Copied!

গণঅভ্যুত্থান নস্যাৎ হতে পারে এমন আশঙ্কায় গত কয়েকদিন থেকে রাজপথের কর্মসূচি দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত সোমবার সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি ঘোষিত হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, চার দফা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং কোনো ষড়যন্ত্র হলে সেটি ঠেকিয়ে দেবেন। ‘খুনি শেখ হাসিনার বিচারসহ’ চার দফা দাবিতে ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সর্বাত্মক অবস্থান কর্মসূচি এ ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
তাদের ৪ দাবি হলো-
১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও ১৪ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টায় অংশগ্রহণকারীদের বিচার নিশ্চিত করা।
৩. প্রশাসন ও বিচার বিভাগের যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে।
৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।