ঢাকাWednesday , 14 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লুট হওয়া ৩০৯টি অস্ত্র উদ্ধার হয়েছে: পুলিশ সদর দপ্তর

Link Copied!

সাম্প্রতিক সময়ে থানা, পুলিশ লাইন, পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন স্থান থেকে লুট হওয়া ৩০৯টি অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৩ আগস্ট) সকালে পুলিশ সদর দপ্তর এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এ পর্যন্ত ৬ হাজার ২৫৮ রাউন্ড গুলি, ৩১৮টি টিয়ার শেল, ৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ৫ আগস্টের আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়ে থানা ও অন্যান্য সংরক্ষিত এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ যত দ্রুত সম্ভব ফেরত দেওয়ার নির্দেশ দেন সরকারের অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
সারাদেশে লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।