বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া ও গণহত্যায় মদদদাতা সাংবাদিকদের জাতীয় প্রেসক্লাবের নেতৃত্ব থেকে অপসারণের দাবিতে আগামী শনিবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে এক সাংবাদিক সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া ও দীর্ঘ দিন জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ থেকে বঞ্চিত সকল সাংবাদিকদের উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।
এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার ((১৫ আগস্ট) বেলা ১১টায় বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজের আয়োজনে জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে অবস্থান কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিতে জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বঞ্চিত সকল সাংবাদিকদের উপস্থিত হওয়ার জন্যও অনুরোধ করেছে বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ।

