ঢাকাSaturday , 28 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তরে মেয়র প্রার্থী বামপন্থি নেতা কাফি রতন

Link Copied!

CPBনিজস্ব প্রতিবেদক : আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতা আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) বামপন্থিদের প্রার্থী হিসেবে লড়বেন।
দলটির কেন্দ্রীয় দপ্তর বিভাগ থেকে চন্দন সিদ্ধান্ত স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) বর্তমানে সিপিবির জাতীয় পরিষদ সদস্য ও বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি। তিনি গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা, গণজাগরণ মঞ্চের সংগঠক।
কাফি রতন স্বৈরাচার এরশাদবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্র সংসদের নির্বাচিত প্রথম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ছিলেন। পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন ব্যাংকে কর্মরত ছিলেন।
‘সবার জন্য বাসযোগ্য ঢাকা’ গড়ে তোলা আন্দোলনের অংশ হিসেবে এবং দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন নিশ্চিত করতে তিনি এ নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন বলে জানানো হয়।