ঢাকাWednesday , 14 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি : ভারতীয় হাইকমিশনার

Link Copied!

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সব সময় গুরুত্ব দেয় দিল্লি।
বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র দপ্তরে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। তবে শেখ হাসিনা ইস্যুতে প্রশ্ন করা হলে কোনো কথা বলেননি প্রণয় ভার্মা।
তিনি বলেন, আজকে শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনো অ্যাজেন্ডা ছিল না। এর আগে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করতে তার দপ্তরে যান যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।