ঢাকাTuesday , 13 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টানা ৩ দিন ছুটি পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা

Link Copied!

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এতদিন যে সাধারণ ছুটি ছিল সেটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ১৫ আগস্টের এই ছুটি বাতিল হবে। এতে টানা ৩ দিনের ছুটি থেকে বঞ্চিত হচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে। বর্ষপঞ্জি হিসেবে এবার ১৫ আগস্ট ছিল বৃহস্পতিবার। পরের ২ দিন (শুক্র ও শনি) সাপ্তাহিক ছুটি। শোক দিবসের ছুটি না মিললে টানা ৩ দিনের ছুটি থেকে বঞ্চিত হচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এদিন কেউ যাতে কোনো ধরনের গন্ডগোল করতে না পারে তা নজরদারি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আইনশৃঙ্খলা রক্ষায় ১৫ আগস্ট মাঠে পুলিশ মোতায়েন থাকবে।