ঢাকাTuesday , 13 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক ডিএমপি কমিশনার ও মনিরুল ইসলাম বাধ্যতামূলক অবসরে

Link Copied!

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলামকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। হাবিবুর রহমান মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলার আসামি। মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুইটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা ১ এর সচিব মো. জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন দুইটিতে স্বাক্ষর করেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এর আগে হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার ও মনিরুল ইসলামকে এসবি প্রধান থেকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে যুক্ত করা হয়।