ঢাকাTuesday , 13 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুক-ই-আজম

Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক। মঙ্গলবার সকালে বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের পরিচালনায় শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সকাল ১১টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে শপথ নেন নৌ-কমান্ডো ফারুক-ই-আজম। নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ‘উপদেষ্টা পরিষদের’ মোট ১৭ জন সদস্য ৩ দফায় শপথ নেন। এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টাসহ ১৪ জন উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। পরে রবিবার অন্য দুজন সুপ্রদীপ চাকমা ও ড. বিধান রঞ্জন রায় শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানে উপদেষ্টারা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিন বাহিনী প্রধান এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা ছিলেন।