ঢাকাMonday , 12 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ষড়যন্ত্র বন্ধে শাহবাগে হিন্দু সম্প্রদায়ের শান্তি সমাবেশ

Link Copied!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয়কে কলঙ্কিত করতে ষড়যন্ত্র চলছে বলে মনে করেন আওয়ামী বিরোধী হিন্দু সমাজ। এ ষড়যন্ত্র বন্ধে আজ রাজধানীর শাহবাগে শান্তি সমাবেশের ডাক দিয়েছেন তারা। সোমবার (১২ আগস্ট) বেলা আড়াইটায় ‘শান্তির পথে আমরা বাংলাদেশী’র ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। শান্তি সমাবেশে রাজধানীসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশ নেবেন। ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর তত্ত্বাবধানে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। নিপুন রায় চৌধুরী বলেন, এই হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগ দীর্ঘদিন থেকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। আওয়ামী লীগই এই হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে তাদেরকে নির্যাতন করে বিরোধী দলের ওপর দোষ চাপায়। এবার হিন্দু সমাজ আওয়ামী লীগের চক্রান্ত বুঝতে পেরেছে। পরাজিত আওয়ামী লীগ ও তাদের মদদদাতা গোষ্ঠীর মূলহোতা পালিয়ে গেছে, দোসররা থেকে গেছে। এই গোষ্ঠীর নির্দেশে এখন ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে নস্যাৎ করতে মাঠে নেমেছে। হিন্দু সম্প্রদায় এটা হতে দেবে না। হিন্দু সম্প্রদায়ের একাধিকজন বলেন, দেশের হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করতে পূজা উদযাপন কমিটিসহ নানা ব্যানারে আওয়ামী লীগ কাজ করছে। কারা পতিত আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এবার আমরা চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো।