ঢাকাMonday , 12 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে : সেনাপ্রধান

Link Copied!

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান বলেছেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে। সোমবার (১২ আগস্ট) বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। সেনাপ্রধান আরো বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরো উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে।’ জেনারেল ওয়াকার সব সহিংসতা পরিহার করে জনগণের জন্য কাজ করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান। এর আগে তিনি খুলনা বিভাগে কর্মরত সেনাবানীহিনর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ ছাড়াও খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সেনাপ্রধান।
সূত্র : ইউএনবি