সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি (সোমবার) ১২ আগস্ট গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীদের হামলায় আহত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবর সেনা সদস্যদের দেখতে যশোর সিএমএইচ এ গমন করেন। এর পর তিনি খুলনায় অবস্থিত সেনাবাহিনী ক্যাম্পে মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সকল পদবির সেনা সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া ছাড়াও সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, বিভাগীয় কমিশনার খুলনা, স্থানীয় অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ, বিজিবি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

