ঢাকাMonday , 12 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে আলোচনা

Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দেশের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর ভূমিকার ওপর আলোকপাত করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন অধ্যাপক ইউনূস। পরিস্থিতি স্থিতিশীল করতে সেনাবাহিনীর সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন তিনি। এর আগে অধ্যাপক ইউনূস তার অধীনে থাকা মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সারা দেশে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। আলোচনায় অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনও। বিকালে প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, প্রখ্যাত অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যসহ সুশীল সমাজের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।