গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, পদত্যাগী সরকারের লোকজন নানাভাবে চক্রান্ত করছে। সংখ্যালঘুদের বাড়িগড়ে হামলা করছে, ডাকাাতি করছে, বিভিন্ন অপর্কম করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তিনি বরেন আপনারা দেখছেন গতকল দেশপ্রেমিক সেনাবাহিনীর গাড়িতে সে সন্ত্রাসীগোষ্ঠী আগুন ধরিয়ে দিয়েছে। সেনাবাহিনীর গাড়িতে যারাই আগুন দিচ্ছে এটা কোনো গণতান্ত্রিক মানুষের কাজ হতে পারে না। এগুলো সন্ত্রাসদের কাজ।
বিএনপির এই নেতা বলেন, বিএনপিসহ আন্দোলকারী কেউ সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে না। সকল অপকর্ম করছে আওয়ামী সন্ত্রাসীরা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যকে আবলতাবল বক্তব্য বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন সে একেকবার একক রকম কথা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অন্তবর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডের প্রতি বিএনপির পূর্ণ রয়েছে বলে জানান দলটির এই সিনিয়র নেতা। তিনি বলেন গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যকে পূর্ণ সমর্থন করেন তারা। তিনি বলেন, কি বিপদজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়ে শিক্ষার্থীরা স্বৈরাচারকে পদত্যাগে বাধ্য করেছে। এ আন্দোলন করতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেছে। অনেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অনেকের অবস্থা এখনও গুরুতর। আমরা তাদের আশু সুস্থতা কামনা করছি।
এর আগে তিনি ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ সম্পাদক মাহমুদুর রহমান সুমন, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক ইকবাল, মেহেবুব মাসুম শান্ত, ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ ঢাকা মেডিকেলের চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন।

