বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর আক্রমনের স্বীকার হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ৪০ জন অসুস্থ ছাত্রদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা ও শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা:রফিকুল ইসলাম। শনিবার(১০ আগস্ট)দুপুরে তিনি সহ-ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ছাত্রদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।পরে ডা:রফিক গণমাধ্যমকে বলেন,’শুরু থেকেই আমরা আহত ছাত্রদের পাশাপাশি যারাই আন্দোলনে আহত হয়েছে তাদের খোঁজখবর রাখছি তারই ধারাবাহিকতায় আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা:মোহাম্মদ শাফিউর রহমান সহ-ড্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

