ঢাকাSaturday , 10 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের সাবেক এমপি এম এ লতিফ আটক

Link Copied!

সম্প্রতি বিলুপ্ত হওয়া সংসদের চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এম এ লতিফকে বন্দর নগরীতে তার ভাতিজার বাসা থেকে আটক করা হয়েছে। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর মাদারবাড়ি নসু মালুম মসজিদ এলাকা থেকে তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার স্থানীয় নসু মালুম মসজিদে জুমার নামাজ আদায় করেন লতিফ। নামাজ শেষে তিনি স্থানীয় লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি তার ভাতিজা আদনানুল ইসলাম চৌধুরীর বাসায় যান। বিষয়টি জানতে পেরে বিএনপির লোকজন আদনানুল ইসলামের বাড়ি ঘিরে ফেলে। খবর পেয়ে সেনা সদস্যরা সেখানে গিয়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে লতিফকে নিজেদের হেফাজতে নেয়। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি লতিফ গত চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।