ঢাকাSaturday , 10 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া তালিকা ভাইরাল, যা বলল ভোক্তা অধিকার

Link Copied!

নিত্যপণ্যের দা‌ম নির্ধারণ করে দেওয়া তা‌লিকাটি সরকারের পক্ষে দেওয়া না বলে জানাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শ‌নিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন অ‌ধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। এ এইচ এম সফিকুজ্জামান বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার কর্তৃক বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ সংক্রান্ত একটি বাজার মূল্যতালিকা প্রচার করা হচ্ছে, যা অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়েছে। সরকার কর্তৃক বর্ণিত পণ্যসমূহের মূল্য নির্ধারণ করা হয়নি। অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হলো।