ঢাকাSaturday , 10 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে মুক্ত করেছে রংপুর: ড. ইউনূস

Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বেগম রোকেয়া নারীদের মুক্ত করেছে, আর পুরো বাংলাদেশকে মুক্ত করেছে রংপুর। শনিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এ মন্তব্য করেন ড. ইউনূস। শিক্ষার্থীদের উদ্দেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, তোমাদের একটা স্বপ্ন থাকতে হবে, আর সেটার জন্য তোমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। এর আগে বেলা ১১টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে আবু সাঈদের বাড়িতে যান ড. ইউনূস। তার সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন।