ঢাকাSaturday , 28 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ত্বকের রুক্ষ্ণতা এড়াতে ফ্রুট ফেসিয়াল

Link Copied!

facialলাইফস্টাইল ডেস্ক : প্রকৃতিতে শুরু হয়েছে গরমের উত্তাপ। শীতের আদুরে আলাপ বন্ধ হলেও শুষ্ক আবহাওয়ায় ত্বক হারিয়ে ফেলছে তার নিজেস্ব আদ্রতা। ত্বকের আদ্রতা ধরে রাখতে শীতের ক্রিম ব্যবহার করা যেমন বিপত্তি ডেকে আনছে, তেমনি গরমের ক্রিম দিচ্ছে বাড়তি পীড়া। ফল হিসেবে ত্বকে দেখা দিচ্ছে ফুসকুড়ি, কালোভাব বা চামড়ার বেহাল দশা। এই পরিস্থিতিতে ত্বকের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে ফ্রুট ফেসিয়াল অত্যন্ত উপযোগী। পার্লারে না গিয়ে ঘরে বসে খুব সহজে নিজে করতে পারেন ফ্রুট ফেসিয়াল।
যা যা লাগবে
ক্লিনজিং মিল্ক, ম্যাসাজ ক্রিম, ফেস ওয়াশ, স্ক্রাব ফেস ওয়াশ, পেষ্ট করা ফল (কলা, তরমুজ, বাঙ্গি, শশা), কুসুম গরম পানি।
যেভাবে করবেন
প্রথমে মুখে অল্প করে ক্লিনজিং মিল্ক নিয়ে ম্যাসাজ করুন। এরপর ফেস ওয়াস দিয়ে মুখ ম্যাসাজ করে মুখ ধুতে হবে। মুখ মুছে স্ক্রাব দিয়ে ম্যাসাজ করতে হবে পাঁচ মিনিট। ম্যাসাজ শেষে কুসুম গরম পানিতে একটি তোয়ালে ভিজিয়ে মুখটি পরিষ্কার করে নিতে হবে। এবার পেষ্ট করে রাখা ফলের প্যাকটি সম্পূর্ণ ত্বকে ভালোকরে মাখিয়ে রাখুন। প্যাকটি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবার ভেজা তোয়ালে দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এবার ত্বকের উপযোগী লোশন বা ক্রিম লাগিয়ে নিন। ঘরে বসে সপ্তাহে একবার করে ফ্রুট ফেসিয়াল করলে এই গরমেও ত্বক থাকবে সুন্দর ও প্রাণবন্ত।