ঢাকাThursday , 8 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাস গড়লেন নাহিদ ও আসিফ

Link Copied!

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে স্থান পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার রাত রাত ৯টায় তারা শপথ নেন। এই শপথের মাধ্যমে তারা ইতিহাস তৈরি করেছেন। কারণ এত অল্প বয়সে সরকারের অংশ হওয়ার রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর নেই। এছাড়া তারা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখনও তারা পড়াশুনা শেষ করতে পারেননি। এত অল্প বয়সে অনেক বড় দায়িত্ব পড়েছে তাদের উপর। সমন্বয়ক নাহিদ ইসলামের ডাক নাম ফাহিম। তার জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। বাবা শিক্ষক। তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অন্যদিকে আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার বাবা মো. বিল্লাল হোসেন একজন শিক্ষক ও মাতার নাম রোকসানা বেগম। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।